প্রেসিডেন্টের পলায়নের পর দায়িত্বে আসছেন কে?

১৪ অক্টোবর ২০২৫ - ১৮:১৯ অপরাহ্ণ
 0
প্রেসিডেন্টের পলায়নের পর দায়িত্বে আসছেন কে?

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা দেশ ছেড়ে যাওয়ার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। কয়েক সপ্তাহ ধরে ‘জেন জি’ নামে পরিচিত তরুণ বিক্ষোভকারীদের আন্দোলনের পর সেনাবাহিনীর একটি প্রভাবশালী এলিট ইউনিট তাঁর বিরুদ্ধে অবস্থান নেয় এবং ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু করে। এই পরিস্থিতিতেই সংসদ রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ভোট দেয়। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সংসদে অভিশংসনের পক্ষে ভোট চলাকালে রাজোয়েলিনা সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স) একটি ডিক্রি জারি করে জাতীয় পরিষদ বিলুপ্তির ঘোষণা দেন। তবে বিরোধী দলীয় সদস্যরা তাঁর এ ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করে।

রাজোয়েলিনা এক্স-এ লিখেছেন, “জাতির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত জরুরি।”

???? পরবর্তী নেতৃত্বে কে আসছেন, স্পষ্ট নয়

বর্তমানে দেশটিতে ক্ষমতার রাশ কার হাতে যাচ্ছে— সে বিষয়ে কোনো পরিষ্কার ধারণা নেই। প্রেসিডেন্টের দেশত্যাগ, সংসদের অভিশংসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ— এই তিন ঘটনার পর দেশটি কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে। ফলে নেতৃত্বের প্রশ্নে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও অনিশ্চয়তা।