'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ২৪ বছরের এক ‘অভিশপ্ত’ বৃত্ত ভাঙল ব্রাজিল। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হিউস্টনের এনআরজি স্টেডি...