সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণের ওপর কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে সপ্তাহে মাত্র দুই দিন, সোম ও বৃহস্পতিবার, দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ...