জামায়াতের কাঁধে ভর করে আন্দোলনে আ. লীগ! রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ
জামায়াতের কাঁধে ভর করে আ. লীগ আন্দোলনে ফিরতে চাইছে: রাশেদ খাঁন
জামায়াতের কাঁধে ভর করে আওয়ামী লীগ আন্দোলনে ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন দাবি করেন, আওয়ামী লীগ বর্তমানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোনো আন্দোলন সফল করার অবস্থায় নেই। এ কারণে জামায়াতের বিভিন্ন দাবির প্রতি আওয়ামী লীগ ও আওয়ামীপন্থী বুদ্ধিজীবী-সাংবাদিকদের সমর্থন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের আমিরের ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন।
তিনি আরও দাবি করেন, ক্ষমতার স্বার্থে জামায়াত ও আওয়ামী লীগ রাজনৈতিক মিত্রে পরিণত হয়েছে। জামায়াতের লংমার্চ ঘিরে পরিকল্পিতভাবে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের আন্দোলনের দাবিতে গণহত্যার বিচার থাকলেও তাদের বক্তব্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের দাবি নেই। এ পরিস্থিতিকে তিনি ১৯৭১ ও ২০২৪ সালের ‘গণশত্রুদের’ ক্ষমতার স্বার্থে এক হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন।