যৌনকর্ম বৈধ চান পুনম পান্ডে! ‘এটি এক ধরনের সমাজসেবা’

৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৪৫ পূর্বাহ্ণ
 0
যৌনকর্ম বৈধ চান পুনম পান্ডে! ‘এটি এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি পুনম পান্ডের, বললেন ‘এটি এক ধরনের সমাজসেবা’

বিতর্ক যেন ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের নিত্যসঙ্গী। খোলামেলা মন্তব্য ও নানা কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের বিরুদ্ধে সহিংসতা কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন পুনম। সেখানেই তিনি বলেন, বর্তমানে অনেক পুরুষ মানসিক চাপে রয়েছেন। তার মতে, যৌনকর্মকে সরকারিভাবে বৈধতা দিয়ে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনা হলে নারীদের বিরুদ্ধে কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে।

নিজের খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম পান্ডে। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ মনে করেন না বলে জানান। বরং মানুষের মানসিক স্বস্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এটিকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে দেখেন তিনি।

পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই বিবেচনা করেন।

সমালোচকদের উদ্দেশে পুনম বলেন, যারা প্রকাশ্যে তার কর্মকাণ্ডের সমালোচনা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে তার ভিডিও দেখেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও মন্তব্য করেন।

পুনম পান্ডের এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ এটিকে তার আলোচনায় থাকার কৌশল হিসেবে দেখছেন।

এর আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

নতুন এই মন্তব্যের মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত পুনম পান্ডে।