সেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান আলোকস্বল্পতায় শেষ দিনের খেলা
১ রানের অপেক্ষায় সাদমান, আলোকস্বল্পতায় শেষ দিনের খেলা
মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত রয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতেই আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে আলোর সমস্যায় প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। পরে খেলা শুরু হলে আর মাত্র চার ওভার মাঠে গড়ায়। এরপর আবারও আলো কমে যাওয়ায় খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান। সাদমানের সঙ্গে ১০ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস। মুমিনুল হক করেছেন ২৮ এবং শান্তর ব্যাট থেকে এসেছে ১৯ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নিয়েছেন ওয়ারিক্যান।