সংবাদ প্রকাশে হুমকি নিরাপত্তাহীনতায় সাংবাদিক দিপু সিকদার

২৮ অক্টোবর ২০২৬ - ১১:৫১ পূর্বাহ্ণ
 0
সংবাদ প্রকাশে হুমকি নিরাপত্তাহীনতায় সাংবাদিক দিপু সিকদার

সংবাদ প্রকাশ করায় দিপু সিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ

অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন আলাপ নিউজের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য দিপু সিকদার। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন জানিয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব। সংগঠনটির অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য সংগ্রহের প্রেক্ষাপটে দিপু সিকদারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পেছনে একটি সিন্ডিকেট জড়িত বলে মনে করছেন তিনি। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা জনস্বার্থ রক্ষা, অনিয়ম উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিক হুমকি, ভয়ভীতি কিংবা হয়রানির শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।