স্ত্রী-দুই মেয়েসহ নিখোঁজ তুহিন বুকিংয়ের নথি আছে, খোঁজ নেই

১৮ অক্টোবর ২০২৬ - ০৫:০২ পূর্বাহ্ণ
 0
স্ত্রী-দুই মেয়েসহ নিখোঁজ তুহিন বুকিংয়ের নথি আছে, খোঁজ নেই

বুকিংয়ের নথি আছে, আগুনের পর স্ত্রী-দুই মেয়েসহ নিখোঁজ তুহিন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্ত্রী ও দুই মেয়েসহ নিখোঁজ রয়েছেন নাহিদুর রহমান তুহিন। রিসোর্টের বুকিংয়ের নথি থাকলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি পরিবারের চার সদস্যের। গত ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রিসোর্টের ২০২ নম্বর কক্ষে থাকার কথা ছিল তাদের। কিন্তু আগুনের পর থেকে স্বজনরা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। নিহত ও আহতদের তালিকায়ও এখন পর্যন্ত তাদের নাম পাওয়া যায়নি। হাসপাতাল ও পুলিশের কাছ থেকেও মেলেনি নিশ্চিত কোনো তথ্য। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নাহিদুরের বড় ভাই জানান, কক্সবাজার যাওয়ার কথা জানিয়েছিলেন তার ভাই। আগুনের খবর পাওয়ার পর থেকেই পরিবারের সদস্যদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন তারা। এদিকে পুলিশ জানিয়েছে, নিখোঁজ নাহিদুরের বিষয়ে তারা অবগত রয়েছে। অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। গত ১৭ অক্টোবর সকালে রিসোর্টটিতে আগুন লেগে ১০ জন নিহত ও ছয়জন আহত হন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।