প্রধানমন্ত্রী গেলেন হেঁটে পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়

১৫ অক্টোবর ২০২৬ - ০৯:১৭ পূর্বাহ্ণ
 0
প্রধানমন্ত্রী গেলেন হেঁটে পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়

সচিবালয়ে হেঁটেই পরিবেশ মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
সচিবালয়ে নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে পরিবেশ মন্ত্রণালয় পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানিয়ে নিজ মন্ত্রণালয়ে নিয়ে যান পরিবেশ প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম।
এর আগে গতকাল সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং সংশ্লিষ্ট খাতের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তিনি।
এসব পরিদর্শনে সরকারি কার্যক্রমের গতি বাড়ানো, জনসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতির ওপর গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন তিনি।