সাংবাদিক আমির খসরু আর নেই মৃত্যুকালে বয়স ৬৫ বছর
প্রবীণ সাংবাদিক আমির খসরু আর নেই, বয়স হয়েছিল ৬৫ বছর
প্রবীণ সাংবাদিক আমির খসরু আর নেই। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় গত কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন আমির খসরু।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী। শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।