পুলিশের ভেতরেও ফ্যাসিবাদের যোগাযোগ!

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:২৭ পূর্বাহ্ণ
 0
পুলিশের ভেতরেও ফ্যাসিবাদের যোগাযোগ!

পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ভেতরে এখনও কেউ কেউ পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা পতিত ফ্যাসিবাদী শক্তিকে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন বলেও জানান তিনি।

এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।