গুম-খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিগত সরকারের আমলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। যেখানে স্বজনরা তাদের পরিবারের সদস্যদের ফিরে পাওয়ার আকুতি জানান। পাশাপাশি সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান তার
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিগত আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা ও বক্তব্য শোনার পাশাপাশি তাদের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।