চলন্ত মেট্রোর দরজা খুলে গেল বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

২৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৫৪ পূর্বাহ্ণ
 0
চলন্ত মেট্রোর দরজা খুলে গেল বন্ধ ছিল মেট্রোরেল  চলাচল

খুলে গেল চলন্ত মেট্রোর দরজা, বন্ধ ২৬ মিনিট

চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বুধবার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার পথে ঘটে এ ঘটনা।

নিরাপত্তার স্বার্থে সকাল ৭টা ৩৭ মিনিটে সাময়িকভাবে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে আবারও ট্রেন চলাচল শুরু হয়।

প্রায় ২৬ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয় উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল পরিষেবা।