সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার ২

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩০ পূর্বাহ্ণ
 0
সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার ২

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার আরও ২

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হামলায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, রিকশায় করে ফার্মগেট যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়।

এ সময় রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা পারভীন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার শেরেবাংলা নগর থানায় মামলা করে। এর আগে মামলার প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে সহযোগীসহ গ্রেপ্তার করে র‍্যাব-২। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।