মালয়েশিয়ায় পাচারের আগেই টেকনাফে ১৫ জন উদ্ধার

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:২৬ পূর্বাহ্ণ
 0
মালয়েশিয়ায় পাচারের আগেই টেকনাফে ১৫ জন উদ্ধার

মালয়েশিয়ায় পাচারের আগেই টেকনাফে ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ১৫ জনের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের কয়েকজন কক্সবাজারের চকরিয়া ও নরসিংদীর বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে মানবপাচারের চেষ্টা চালিয়ে আসছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারী চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।