এআই যুগের শিক্ষা নিয়ে আলোচনা ইউনেসকোর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

৭ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৩৬ পূর্বাহ্ণ
 0
এআই যুগের শিক্ষা নিয়ে আলোচনা ইউনেসকোর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

ইউনেসকোর অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি প্যারিসের উদ্দেশে রওনা হন।

আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর প্যারিসে ইউনেসকোর আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’। এবারের আয়োজনের প্রতিপাদ্য—‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।

আয়োজনে শিক্ষা ও প্রযুক্তির পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।

আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দুটি প্ল্যানারি সেশনে শিক্ষামন্ত্রী অংশ নেবেন। এসব অধিবেশনে এআইয়ের যুগে শিক্ষার বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।