ইমরান খানের কারাবন্দিত্বের ৩ বছর, করাচিতে বিক্ষোভ

৬ আগস্ট ২০২৬ - ০৭:৪৬ পূর্বাহ্ণ
 0
ইমরান খানের কারাবন্দিত্বের ৩ বছর, করাচিতে বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের কারাবন্দিত্বের তিন বছর পূর্তি উপলক্ষে করাচিতে বিক্ষোভ মিছিল করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা।

বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের কঠোর অবস্থানের মধ্যেও পিটিআই সমর্থকেরা পুনরায় জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। এরপর থেকে তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে ইমরান খান ও তাঁর দল শুরু থেকেই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরান খানের মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।