দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০ জুলাই ২০২৬ - ১১:৪৭ পূর্বাহ্ণ
 0
দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এ তথ্য  জানান।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেয়া হয়েছে।

জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি সংস্থা সাহায্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাই একসঙ্গে দেশ গড়তে সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদী আমিন।