এক বিশ্বকাপে ২ পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার মেসি

৭ জুলাই ২০২৬ - ১৭:৫৮ অপরাহ্ণ
 0
এক বিশ্বকাপে ২ পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার মেসি

ফুটবলের ইতিহাসে অসংখ্য রেকর্ড ভেঙে দেয়া ফুটবলার লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বিশ্বকাপে এবার গড়লেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপ মৌসুমে দুইবার পেনাল্টি মিস করার লজ্জার রেকর্ড গড়লেন তিনি। তথ্য ইএসপিএন-এর। 

মঙ্গলবার (৭ জুলাই) মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করেন মেসি। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির বাঁ পায়ের শটটি গোলরক্ষকের বাম দিকে পাঠাতে চাইলেও যথেষ্ট কোণায় রাখতে পারেননি তিনি। দারুণ দক্ষতায় ঝাঁপ দিয়ে বলটি ফিরিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। 

বিশ্বকাপে সর্বমোট ৮ বার পেনাল্টি শট নিয়েছেন মেসি। যা বিশ্বকাপ ইতিহাসের যেকোনো ফুটবলারের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ৪ বারই বল জালে জড়াতে ব্যর্থ হলেন তিনি। 

মেসি ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন। এবার ২০২৬ আসরেও দুটি স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করেন নেন আর্জেন্টাইন মহাতারকা।

মিশরের বিপক্ষে পেনাল্টি মিসের পর ম্যাচের ধারাভাষ্যকাররাও মন্তব্য করেন, দীর্ঘ ক্যারিয়ারে মেসিকে এতটা আত্মবিশ্বাসহীন খুব কমই দেখা গেছে।