গোলের পর কেন কাঁদলেন মেসি? জানালেন নিজেই

১৭ জুন ২০২৬ - ০৬:৫২ পূর্বাহ্ণ
 0
গোলের পর কেন কাঁদলেন মেসি? জানালেন নিজেই

২০২৬ বিশ্বকাপে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি তার প্রথম হ্যাটট্রিক। তবে এই ম্যাচে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে প্রথম গোলের পর মেসির কান্না।

ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটেই বল জালে পাঠান মেসি। সতীর্থ লাউতারো মার্তিনেজের পাস থেকে বল নিয়ে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে উদযাপনে মাতেন এই মহাতারকা। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এর কিছুক্ষণ পরেই আলজেরিয়ার উইঙ্গার ফারেস শাইবির একটি গোলও বাতিল হয় অফসাইডে।

তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। মিডফিল্ডার রদ্রিগো দে পলের কাছ থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। গোল করার পরই কান্নায় ভেঙে পড়েন মেসি। এই মুহূর্ত সমর্থকদের মনে বিস্ময়ের জন্ম দেয়। 

ম্যাচের পর কান্নার কারণ জানান মেসি নিজেই। ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি কিছু কঠিন দিন পার করেছি। বিষয়টা খেলাধুলার সঙ্গে সম্পূর্ণ অসম্পর্কিত। কঠিন, জটিল কিছু দিন পার করেছি।’

তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি মেসি। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য দলের সতীর্থদের ধন্যবাদ জানান তিনি। মেসি বলেন, ‘পুরো দলের প্রতি, আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা অনেক চেষ্টা করেছে আমাকে ভালো রাখতে।’

নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেন মেসি। ক্যারিয়ারের এই পর্যায়কে তিনি বলেছেন সব কিছুর ওপর পাওয়া পুরস্কার। তার ভাষায়, ‘এতকিছু পার করে এখন যা পাচ্ছি, সেটা যেন চেরি আইসিং অন দ্য কেক! আমি খুব খুশি ও কৃতজ্ঞ এই অসাধারণ দলের জন্য। খুব উপভোগ করছি সবকিছু।