নিউমার্কেট থানার হত্যা মামলায় ড. আবুল বারাকাতের জামিন

১৭ জুন ২০২৬ - ০৬:৩৬ পূর্বাহ্ণ
 0
নিউমার্কেট থানার হত্যা মামলায় ড. আবুল বারাকাতের জামিন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।

এদিন দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আবদুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং আরও বহুজনকে আসামি করা হয়।