প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় দলের সভা শুরু
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে ওই সভা শুরু হয়। এদিন সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন বসতে যাচ্ছে। এদিন বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হবে। এ লক্ষ্যে শনিবার থেকে জাতীয় সংসদ ভবন এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের বিক্ষোভ-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। সংসদের এই অধিবেশন শেষ হয় গত ৩০ এপ্রিল।