মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

১৪ মে ২০২৬ - ০৭:৫১ পূর্বাহ্ণ
 0
মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রাজধানীর মোহাম্মদপুরে যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ওই নেতার নাম রিপন মাস্টার। তিনি মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ ভর্তি করা হয়।

আহত রিপন মাস্টারের অভিযোগ, এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকায় তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, একদল গ্যাং সন্ত্রাসী মধ্যরাতে তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে হামলা করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপন মাস্টার হামলায় জড়িত কয়েকজনের নামও উল্লেখ করেছেন। তার ভাষ্য, সাইদুল, সোহাগসহ কয়েকজন এ হামলায় অংশ নেয়।