বিশ্বের ১২৩ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা শীর্ষ
রাজধানীর বাসিন্দাদের দিনের শুরুটাই হলো দূষিত বাতাসের মধ্যে দিয়ে। আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। বায়ুর মান এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে একে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা।
আইকিউএয়ারের সোমবার (১১ মে) সকালের তথ্য। ছবি: সংগৃহীত
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ধরনের বাতাস শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে বাইরে চলাফেরা কমানো এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুমান নির্দেশ করে। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর ধরা হয়। আর ৩০০ ছাড়িয়ে গেলে তা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হয়।
নগর বিশেষজ্ঞদের মতে, নির্মাণকাজের ধুলা, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ ঢাকার বায়ুদূষণ পরিস্থিতিকে দিন দিন আরও ভয়াবহ করে তুলছে।