নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প
হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী এমন যেকোনো নৌযানের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে মার্কিন বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় তিনি এ নির্দেশনা দেন। আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।
তিনি আরও জানান, প্রণালিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণ কার্যক্রম চলছে এবং সেই কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমাদের মাইন অপসারণকারী নৌযানগুলো এই মুহূর্তে প্রণালি পরিষ্কার করছে। আমি নির্দেশ দিচ্ছি, এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং তা তিনগুণ বাড়াতে হবে।’
মাইনের হুমকি এবং দুই নৌবাহিনীর মধ্যকার মুখোমুখি অবস্থানের মধ্যেই এমন বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ চ্যানেলে দুপক্ষের মধ্যে যে কোনো সংঘর্ষ এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথটিকে প্রত্যাশার চেয়েও বেশি সময় ধরে বন্ধ রাখতে পারে বলে মনে করা হচ্ছে।