শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দেশের কয়েকটি এলাকায় আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অপরদিকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী সাগরে ভাসমান একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশের গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। এতে রাজধানীসহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে গ্যাসের চাপ কমে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় রান্নাবান্না ও শিল্প উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।