বিকেলে বসছে সংসদ, উত্তাপ ছড়াবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা
আজ বিকেলে আবারও বসছে সংসদ। বিকেল সাড়ে তিনটায় শুরু হবে অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন প্রবাসী, খাদ্য, শ্রম ও দুর্যোগমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
গত ১ এপ্রিল নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন।
এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন না করার পক্ষে মত দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।
অনুমোদন না পেতে যাওয়া অধ্যাদেশগুলোর তালিকায় রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা, ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধনের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ।