ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে তারা পশ্চিম জেরুজালেমে অবস্থিত মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে। শুক্রবার (২০ মার্চ) ভোরে এ প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।
হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে, ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলা চালায়। ভারতের মহড়া শেষ করে দেশে ফিরছিল জাহাজটি। ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০-এর বেশি সদস্য নিহত হন।
অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব।