বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেরার অ্যাসোসিয়েশন- বাওয়া এর উদ্যোগে প্রতিষ্ঠিত ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। এরপর ফ্রি অ্যানিমেল ক্লিনিকটি ঘুরে দেখেন বিএনপি চেয়ারম্যান।
ক্লিনিকটিতে অসুস্থ প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। বাংলাদেশ অ্যানিমেল ওয়য়েলফেরার অ্যাসোসিয়েশন- বাওয়া এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারম্যান।
এর আগে প্রাণীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করেন তারেক রহমান।