প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম।
এদিকে, সৈয়দপুরে প্রায় ৫০ লাখ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধার ভিন্নখাতে নেয়ার চক্রান্ত। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট না, তার ব্যবসার টাকা।