আজ উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে জনসভা শেষে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তিনি। দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় এ অঞ্চলের নেতাকর্মীরা।
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভা স্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, ঠাকুরগাঁও-এর উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়নে আরও সহজ হবে।
পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।
ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাবেন ফেনীর নেতাকর্মীরা। তারা স্বপ্ন দেখছেন, বিএনপি ক্ষমতায় এলে অব্যাহত থাকবে এলাকার উন্নয়নের ধারা।
স্থানীয়রা জানান, এখানে তারেক রহমানের নানার বাড়ি। এখানে তিনি আসলে এই এলাকার উন্নয়ন হবে। গত ১৫ বছর এই এলাকার কোনো উন্নয়ন হয়নি।