আজ সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাত কবে
শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। বৈঠকে জানা যাবে পবিত্র শবে বরাত কবে।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দ বারতা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। সোমবার শাবান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে, শবেবরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। এক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, রোববার মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের চাঁদ দেখা যায়নি। ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হবে।