ক্রীড়াঙ্গনের যেসব তারকা লড়বেন জাতীয় নির্বাচনে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যা দেশের রাজনৈতিক পরিবর্তনের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আসন্ন নির্বাচনে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই নয়, ভোটের লড়াইয়ে নামছেন ক্রীড়াঙ্গনের অনেকেই।
বিএনপির মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদরা হলেন
১. সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩)
২. সাবেক গোলকিপার আমিনুল হক ঢাকা-১৬
৩. মোহামেডানের সাবেক সদস্য সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১)
৪. সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস (ঢাকা-৮)
৫. মোহামেডানের সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬)
৬. বিসিবি ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি (খুলনা-৫)
৭. ঢাকা মোহামেডানের সাবেক সহসভাপতি শরিফুল আলম (কিশোরগঞ্জ-৬)
৮. মোহামেডানের সাবেক পরিচালক জয়নাল আবেদীন ফারুক (নোয়াখালী-২)
৯. বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩)
১০. ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন (নরসিংদী-১)
১১. আবাহনীর প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২)
১২. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (ঢাকা-৬)
১৩. বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম স্বত্বাধিকারী নজরুল ইসলাম আজাদ (নারায়ণগঞ্জ-২)
১৪. সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী (মাগুরা-২)
১৫. বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের অন্যতম স্বত্বাধিকারী রাশেদুজ্জামান মিল্লাত (জামালপুর-১)
১৬. সাবেক ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন (চাঁদপুর-১)
১৭. আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি শেখ ফরিদউদ্দিন আহমদ মানিক (চাঁদপুর-৩)
১৮. বাফুফের কাউন্সিলর ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২)
১৯. বাফুফের কাউন্সিলর শাহ মো. ওয়ারেস আলী মামুন (জামালপুর-৫)
২০. যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের সভাপতি নবী উল্লাহ নবী (ঢাকা-৫)
২১. বাড্ডা জাগরনীর উপদেষ্টা এমএ কাইয়ুম (ঢাকা-১১)
২২. দিলকুশা ক্লাবের সভাপতি হাবিবুর রশিদ হাবিব (ঢাকা-৯)
২৩. বিসিবির কাউন্সিলর ও চট্টগ্রাম ব্লুজের গভর্নিং বডির চেয়ারম্যান মীর হেলাল (চট্টগ্রাম-৫)
২৪. খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২)
এদিকে, বিএনপির বাইরে দুজন ক্রীড়া ব্যক্তিত্ব এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাফুফের সাবেক সভাপতি ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে ১০ দলীয় জোট থেকে এবং সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসনে প্রার্থী হয়েছেন। লাভলু সিদ্দিকী বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন।