ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন হুমায়ুন কবির
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সম্মেলনে নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা ও ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় অঞ্চলের অ্যান্টিগা ও বারবুডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন সিএইচওজিএম-২০২৬। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কার্যবিধি ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে সম্মেলনে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পালন করবেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব