‘পুরোপুরি পাগল’ থেকে ‘দারুণ মেয়র’ মামদানিকে নিয়ে ট্রাম্পের সুর বদল

২২ সেপ্টেম্বর ২০২৬ - ১২:০২ অপরাহ্ণ
 0
‘পুরোপুরি পাগল’ থেকে ‘দারুণ মেয়র’ মামদানিকে নিয়ে ট্রাম্পের সুর বদল

কয়েক মাস আগেও যাকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন, সেই নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে এবারই প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে দুজনের বৈঠকে উঠে আসে নগরীর নিরাপত্তা, অভিবাসন আইন প্রয়োগ ও আবাসন সংকটসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়।

সোমবার গ্রেসি ম্যানশনে প্রায় এক ঘণ্টার বৈঠক করেন ট্রাম্প ও মামদানি। বৈঠক শেষে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন মামদানি একজন ‘দারুণ মেয়র’ হবেন। এর আগে মামদানিকে ‘আমার ছোট কমিউনিস্ট’ ও ‘পুরোপুরি পাগল’ বলে আক্রমণ করেছিলেন ট্রাম্প।

এবারের বৈঠকে নিউইয়র্কে প্রায় ১২ হাজার নতুন বাড়ি নির্মাণের একটি প্রকল্প নিয়েও আলোচনা হয়। মামদানি জানান, প্রকল্পটি বাস্তবায়নে ফেডারেল সরকারের প্রায় ২১ বিলিয়ন ডলার অর্থায়ন প্রয়োজন হতে পারে।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নিউইয়র্কের স্বার্থে ট্রাম্পের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মামদানি। বৈঠকে দুজনের আলোচনায় নগরীর নিরাপত্তা ও বাসযোগ্যতা বাড়ানোর বিষয়গুলোও গুরুত্ব পায়।