নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না

১৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৪৯ পূর্বাহ্ণ
 0
নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ভোটার হলেই যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়া যাবে।

রোববার সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় সুইজারল্যান্ড।