সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত বিমানের টিকিট ছিল, দেশে ফেরা হলো না

৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৩৫ পূর্বাহ্ণ
 0
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত বিমানের টিকিট ছিল, দেশে ফেরা হলো না

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দেশে ফেরার জন্য বিমানের টিকিট হাতে থাকলেও শেষ পর্যন্ত আর দেশে ফেরা হয়নি তাদের।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। নিহতরা জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।

জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যুতে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকাতেও নেমে এসেছে শোকের পরিবেশ।

নিহত অপর দুজনের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।