গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের চাকরি প্রধানমন্ত্রীর হাতে নিয়োগপত্র

২৯ আগস্ট ২০২৬ - ১০:৫৪ পূর্বাহ্ণ
 0
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের চাকরি প্রধানমন্ত্রীর হাতে নিয়োগপত্র

গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ জন পেলেন চাকরির নিয়োগপত্র

গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জনের হাতে নিজে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা রয়েছেন।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যেও কয়েকজনকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি তুলে ধরেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন।