বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: ৪ দিন সকাল-সন্ধ্যা বন্ধ থাকবে রাজধানীর যে সড়ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ও বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে ও প্র্যাকটিস ম্যাচ ঘিরে ৪ দিন রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কটি নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে। এই সময়ে নাগরিকদের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি উল্লেখিত তারিখে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে বিধায় এই সময়ে সর্বসাধারণ ও যানবাহন চালকদের রাস্তাটি পরিহারের পরামর্শ দেয়া হয়েছে। সেই সঙ্গে গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে মিরপুর-১ গামী সব যানবাহনকে বিকল্প রাস্তা হিসেবে প্রশিকা ক্রসিং হয়ে শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা ও ঈদগাঁহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচলের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।