ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
ভূমিকম্পের আশঙ্কা রয়েছে—এমন বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় জরুরি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সব ধরনের দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার।
পাসিং আউটের মাধ্যমে বাহিনীতে যুক্ত হয়েছেন আড়াই শতাধিক সদস্য। তাদের মধ্যে মৌলিক প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী ৯ জনকে পদক পরিয়ে দেন মন্ত্রী। এছাড়া রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদানের জন্য ২০ জনকে পদক দেওয়া হয়। গত তিন বছরের জন্য আরও ১৩৮ জন সদস্য পদক পাচ্ছেন।