এ সপ্তাহে দুই দিন ‘ম্যানেজ’ করলেই টানা ৫ দিনের ছুটি

১১ এপ্রিল ২০২৬ - ১৭:১৯ অপরাহ্ণ
 0
এ সপ্তাহে দুই দিন ‘ম্যানেজ’ করলেই টানা ৫ দিনের ছুটি

চাকরিজীবীদের জন্য ক্যালেন্ডারের পাতায় উঁকি দিচ্ছে টানা ছুটির দারুণ এক সুযোগ। চলতি সপ্তাহে মাত্র দুই দিনের ছুটি ‘ম্যানেজ’ বা সমন্বয় করতে পারলেই টানা পাঁচ দিনের ফুরসত মিলতে পারে।

ক্যালেন্ডার অনুযায়ী, এ সপ্তাহে সরকারি বা সাপ্তাহিক ছুটির বিন্যাস এমনভাবে পড়েছে যেখানে সামান্য কৌশলী হলেই মিলছে এই সুযোগ। যদি কেউ সপ্তাহের মাঝের দুই দিন ছুটি নিতে পারেন, তবে আগের সরকারি ও পরের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে তা দীর্ঘ পাঁচ দিনের ছুটিতে রূপ নেবে। মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থা করতে পারলেই একটানা পাঁচ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন চাকরিজীবীরা।

পয়লা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি।

এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুইদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি।

অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটি পাওয়া অনেকটা নির্ভর করছে অফিসের কাজের চাপ ও কর্তৃপক্ষের ওপর। তাই অনেকেই আগেভাগে ছুটির আবেদন জমা দিয়ে রাখছেন।

আপনিও যদি এমন ছুটির পরিকল্পনা করে থাকেন, তবে এখনই অফিসের ডেস্কে কথা বলে নেওয়া ভালো। দুই দিনের সেই ‘ম্যানেজ’ করা ছুটির অনুমোদনের ওপরই নির্ভর করছে আপনার টানা পাঁচ দিনের ভ্রমণের স্বপ্ন।