পরিবার নিয়ে শিশুতোষ নাটক দেখতে বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে প্রধানমন্ত্রী
পরিবার নিয়ে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর এই অতিরিক্ত প্রেস সচিব জানান, বিনোদনের জন্য নয়; প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।

এদিন প্রধানমন্ত্রীকে হঠাৎ বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীরা খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। পরে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও কন্যা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারপ্রধানের একেবারে হঠাৎ করে এভাবে আগমনে শিশু শিল্পীসহ দর্শকরাও হতচকিত হয়ে পড়েন। অনেকে একেবারে কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখতে পেয়ে খুশিতে মনের আনন্দ প্রকাশ করেন।
উল্লেখ্য, শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্পের শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ এর নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।