শিল্পমন্ত্রীর সঙ্গে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯ মার্চ ২০২৬ - ১৩:৩১ অপরাহ্ণ
 0
শিল্পমন্ত্রীর সঙ্গে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন। সোমবার (৯ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন দুজন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘নরওয়ে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং বিশ্বস্ত উন্নয়ন অংশীদার।  বাংলাদেশ শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছে। তিনি নরওয়ের উদ্যোক্তাদের বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানান।’

রাষ্ট্রদূত বলেন, ‘নরওয়ে ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং শিল্প, জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।  তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিল্প ও  বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।’


সাক্ষাতে  উভয়ে শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।