জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী ও শায়খ আহমাদুল্লাহর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও আসসুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সঙ্গে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাকাত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানান, সরকার সুশৃঙ্খলভাবে জাকাত সংগ্রহ ও বণ্টনের উদ্যোগ নিচ্ছে। জাকাত ব্যবস্থাপনা নিয়ে ৫ থেকে ৭ সদস্যদের একটি কমটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১০ দিনের মধ্যে এ কমিটি হয়ে যাবে।
এ সময় আসসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমাদউল্লাহ বলেন, জাকাত বণ্টন আরও সুশৃঙ্খল করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। ওআইসিভুক্ত দেশগুলো থেকে বছরে প্রায় ৪৫ লাখ কোটি টাকার জাকাত সংগ্রহ হয়। এসব দেশ থেকে জাকাত আনার উদ্যোগ নিলে সেটি দরিদ্রদের সাবলম্বী করার ক্ষেত্রে সহায়ক হবে।