ঢাবিতে ভিসি নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রীর বৈঠক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরও জানান, বর্তমান ভিসি নির্দিষ্ট তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে আন্তর্জাতিক মান বজায় রেখে ভিসি নিয়োগ দেয়া হবে।
এর আগে, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, উপাচার্য রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।