খামেনির উত্তরসূরি কে হতে পারেন, ইঙ্গিত দিলো সিআইএ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির উত্তরসূরি কে হতে পারেন-এই বিষয়ে একটি আগাম প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। ইরানে যৌথ হামলার আগের দুই সপ্তাহে এই মূল্যায়ন চালানো হয়েছিল-খামেনেয়ির স্থলাভিষিক্ত কে হতে পারেন। খবর রয়টার্সের।
আইআরজিসি হলো ইরানের একটি অভিজাত সামরিক বাহিনী, যার প্রধান উদ্দেশ্য দেশটিতে শিয়া ধর্মীয় শাসনব্যবস্থাকে সুরক্ষা দেয়া। প্রতিবেদনে বলা হয়, মার্কিন হস্তক্ষেপের পর ইরানে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং একটি সামরিক অভিযান শাসন পরিবর্তনের দিকে গড়াতে পারে কি না-এসব বিষয়ও ওই মূল্যায়নে বিশ্লেষণ করা হয়েছিল।
তৃতীয় একটি সূত্র জানায়, সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতির মধ্যে একটি ছিল-রেভল্যুশনারি গার্ডের শীর্ষ ব্যক্তিরা সরাসরি ক্ষমতা গ্রহণ করতে পারেন। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ।