খামেনির জীবনের শেষ কথা কী ছিল, কী জানাতে চেয়েছিলেন তিনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার আগে ১৭ ফেব্রুয়ারি জনসম্মুখ দেয়া তার শেষ ভাষণের ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ানা–এর মাধ্যমে প্রকাশিত এই ফুটেজে দেখা যায়, জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার পর খামেনি বক্তব্য দিচ্ছিলেন।
ভাষণে খামেনি বলেন, ‘আমাদের অবশ্যই প্রতিরোধী অস্ত্র থাকতে হবে। কোনো দেশের কাছে যদি প্রতিরোধী অস্ত্র না থাকে, তাহলে তা শত্রুর পায়ের নিচে পিষ্ট হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিরোধী অস্ত্র আমাদের জাতির অন্যতম প্রয়োজন। আমেরিকানরা অকারণে এই বিষয়ে হস্তক্ষেপ করছে—‘তোমরা এমন ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, এমন পাল্লা পর্যন্ত যেতে পারবে, তার বেশি নয়।’ এতে তোমাদের কী? এটি ইরানি জাতির বিষয়।’