১৭ বছরে পিছিয়ে স্বাস্থ্য খাত দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী রাষ্ট্রপতির

২৭ অক্টোবর ২০২৬ - ০৬:১৪ পূর্বাহ্ণ
 0
১৭ বছরে পিছিয়ে স্বাস্থ্য খাত দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী রাষ্ট্রপতির

ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতিতে পিছিয়ে স্বাস্থ্য খাত: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন, অব্যবস্থাপনা, সীমাহীন দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্য খাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন বাস্তবভিত্তিক পরিকল্পনা, দক্ষ জনবল, জনবান্ধব নীতি, জবাবদিহিতা এবং অর্থের স্বচ্ছ ব্যবহার। এ সময় চিকিৎসকদের রোগীদের সঙ্গে মানবিক আচরণ করার পাশাপাশি রোগের বিষয়ে রোগী ও স্বজনদের পরিষ্কারভাবে বুঝিয়ে বলার আহ্বান জানান তিনি। দরিদ্র রোগীদের প্রতি বিশেষ সহমর্মিতা দেখানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি দেশের চিকিৎসাব্যবস্থায় বিশ্বমানের সেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমানোর ওপর জোর দেন তিনি।