রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। এতে করে প্রধান সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে- মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।
ব্যবসায়ীরা দাবি করেছেন, এনআইআইআর সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তারা আরও দাবি করেন, নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে।