ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সংসদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে ঠিক কার কাছে এবং কোন প্রক্রিয়ায় এই শপথ গ্রহণ করা হবে, তা নিয়ে বর্তমানে বিশ্লেষণ করছে দলটি। ব...